শো ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ উদ্দিন ভূঁইয়া
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিসট্যান্স সেন্টারের (বিটাক) প্রতিষ্ঠাতা ও সাবেক মহাপরিচালক মোশাররফ উদ্দিন ভূঁইয়া (৮৩) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি কমনওয়েলথের টেকনিক্যাল অ্যাডভাইজার, এপিওর পরিচালক ও বারডেমের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী জিনাত আরা ভূঁইয়া, দুই মেয়ে—সুইডেনপ্রবাসী মুশাররাত খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরিন ভূঁইয়া এবং নাতি-নাতনি রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর নাখালপাড়া এয়ারফোর্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মফিজুল ইসলাম
মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল ইসলাম (৯২) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বাদ এশা বন্দর উপজেলার মাহামুদনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মফিজুল ইসলাম বিন্দু থেকে বৃত্ত নামে একটি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।