শো-রুমে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ওয়ালটনের শোরুমে গত শনিবার রাতে একটি চুরির ঘটনা ঘটেছে। শোরুম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকালে শোরুম খুলে দেখা যায়, রাতে টিন ও সিলিং কেটে ভেতরে চোর প্রবেশ করে। শোকেসের ড্রয়ারের তালা ভেঙে ৮৫ হাজার টাকা এবং ১০০ মুঠোফোন সেট চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজামেঞ্চল হক জানান, ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহূত রশি ও রডকাটা কাটার উদ্ধার করা হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।