শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিমুন্নেছা মজিদ
বাগেরহাট জেলা মহিলা দলের প্রথম সভানেত্রী ও শহরের আমলাপাড়া এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম আবদুল মজিদের স্ত্রী করিমুন্নেছা মজিদ (৮৫) গতকাল সোমবার সকালে বার্ধক্যজনিত রোগে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর শহরের হাজি আরেফ স্কুল মাঠে জানাজা শেষে সন্ধ্যায় তাঁকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া বেতিমোড় গ্রামে নিজ নামে প্রতিষ্ঠিত করিমুন্নেছা হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা চত্বরে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। তাঁর মেজ ছেলে আলী রেজা বাবু বাগেরহাট জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক। বাগেরহাট প্রতিনিধি।