শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেবুন্নেছা বেগমদৈনিক যুগান্তর-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য মো. জামাল উদ্দিনের মা জেবুন্নেছা বেগম (১০২) গত শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনিজকড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। কাজী খায়রুল বাশারঅ্যাডকম লিমিটেডের আর্ট ডিরেক্টর কাজী খায়রুল বাশার (৬৬) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর কুলখানি কাল মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।