শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেকান্দার আলী মিয়াপটুয়াখালীর বাউফল জাতীয় পার্টির সভাপতি ও চন্দ্রপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. সেকান্দার আলী মিয়া (৭০) রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে চন্দ্রপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা