শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুন্নাহার চৌধুরীসাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মো. সফিকুল হক চৌধুরীর মা সামসুন্নাহার চৌধুরী (৮০) গত সোমবার রাতে হবিগঞ্জের নিজ বাসভবনে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে হবিগঞ্জের চুনারুঘাট থানার নরপতি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।হরিদাস ভট্টাচার্যপণ্ডিত হরিদাস ভট্টাচার্য (১০২) গতকাল মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। দেশের দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে তিনি পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। তিনি তিন ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি। নুরুল ইসলাম মিঞারাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম মিঞা (৯২) গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে ও নয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাগমারা পাইলট হাইস্কুল মাঠে গতকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।মনোজ কিশোর মুন্সীবগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী শেরপুর ডিজে উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মনোজ কিশোর মুন্সী (৭৫) গত সোমবার রাতে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতেই শেরপুর উত্তর বাহিনী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।