শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমায়েত উদ্দিনবরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন হাওলাদার (৬০) গত মঙ্গলবার ইউনিয়নের কাকরধা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক করবস্থানে দাফন করা হয়। বরিশাল অফিসনূর মোহাম্মদ আকনবরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ব্যবসায়ী নূর মোহাম্মদ আকন (১০১) গত মঙ্গলবার রাতে গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।