শোক
আবদুল খালেকসিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. এস এম আবদুল খালেক (৫২) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় তাঁর কর্মস্থল দক্ষিণ সুরমার আলমপুর এলাকার শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি পাবনার ভেড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন। সিলেট প্রতিনিধি।মো. নূরুজ্জামান চৌধুরীফরিদপুর শহরের ঝিলটুলী নিবাসী মুক্তিযোদ্ধা মো. নূরুজ্জামান চৌধুরী (৬০) গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা শহরের অম্বিকা ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ স্থানীয় আলীপুর গোরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।