শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলোয়ার হোসেনপটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (৪৫) গত শুক্রবার বিকেলে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর এতিমখানা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কলাপাড়া পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।নুরুল ইসলাম চৌধুরীজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী (৮৫) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি।আনোয়ারুল আজিমনোয়াখালীর সেনবাগের কানকিরহাট কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক আনোয়ারুল আজিম (৪১) গত শুক্রবার রাতে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার কানকিরহাট কলেজ মাঠে প্রথম ও লেমুয়া গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।