শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামছুল হুদা লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা প্রবীণ সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক সামছুল হুদা বকসি (৭৮) গত শনিবার রাতে জেলা শহরের সাপটানা বাজার সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। লালমনিরহাট প্রতিনিধি। তেরা মিয়ামৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুর রহমানের বাবা তেরা মিয়া (৯৭) গত শনিবার উপজেলার নছরতপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।হুমায়ুন কবিরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা দলের সাবেক সদস্য মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির (৫৭) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।মো. নজরুল ইসলামবরিশালের গৌরনদীর সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হাওলাদার (৬৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।ডা. আবুল খায়ের মিয়াফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রবীণ চিকিৎসক আবুল খায়ের মিয়া (৮৫) শনিবার রাতে পৌর শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।বাইতুন নেসাচাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জিল্লুর রহমানের স্ত্রী বাইতুন নেসা (৮৫) গতকাল রোববার ভোরে জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে জানাজা শেষে তাঁর লাশ রেহাইচর কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।