শোক
আবুল হোসেন জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব আবুল হোসেন (৫২) গত রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। আবুল হোসেনের মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আবদুস শহীদ, সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান গভীর শোক প্রকাশ করেন। নিজস্ব প্রতিবেদকমো. শফিকুল ইসলামবাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম (৩৫) গতকাল সোমবার ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন। তিনি বাবা, মা, ভাইবোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি। নূরনাহার কামালচট্টগ্রামের বাসিন্দা নূরনাহার কামাল (৫৬) রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার হালিশহর বি ব্লকের ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানাজার নামাজ হয়। একই দিন নোয়াখালীর সুবর্ণচর থানার চরক্লার্ক ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চিটাগাং কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যাপক এ এস এম কামাল উদ্দিনের সহধর্মিণী। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামআ. বারেককিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আ. বারেক (৭০) রোববার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিআবেদ আলীটাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবেদ আলী (৬৫) গত রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর বাইমহাটি মসজিদে তার নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি