শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী আবদুল হাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যশোর কালেক্টরেট ভবন থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ গাজী আবদুল হাই আর নেই। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গাজী আবদুল হাই মুক্তিযুদ্ধকালীন যশোরের ঝিকরগাছা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পরবর্তী সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে যশোর-৩ (সদর) আসনের সাংসদ নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। যশোর অফিস।মোসলেমউদ্দীন ফকির ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মোসলেমউদ্দীন ফকির (৫৯) গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর স্থানীয় চুনাঘাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় আলীপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস।আবুল কালাম আজাদনোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৬০) গত সোমবার সকালে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা জানাজা শেষে তাঁর লাশ মীর ওয়ারিশপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক এ টি এম ইসহাকের শ্বশুর। নোয়াখালী অফিস।ফাতেমা খাতুনসাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেকের স্ত্রী ফাতেমা খাতুন (৬০) গত সোমবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর ক্যান্টনমেন্টে আল্লাহু জামে মসজিদে জানাজা শেষে ঢাকা বনানী সামরিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।