শোক
আবদুল খালেকভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৭৪) গত সোমবার সকালে ঢাকার ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ভাই, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত আবদুল খালেক সাবেক এমএলএ প্রয়াত রাহাত উল্লাহ সরকারের চতুর্থ ছেলে। মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে গুলপাড়া পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আবদুল খালেকের কুলখানি আজ বৃহস্পতিবার পার্বতীপুরে রাহাতুল্লা সড়কে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। কুলখানিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।আনোয়ার কামালনাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আনোয়ার কামাল (৫৪) গত মঙ্গলবার রাত নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার বাদ জোহর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে জানাজা শেষে গোপালপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধি।অনুপ কুমার দাসবাংলাদেশ বেতার রাজশাহীর প্রধান সংগীত প্রযোজক ও রাজশাহী সংগীত শিক্ষা ভবনের অধ্যক্ষ ওস্তাদ অনুপ কুমার দাস (৫২) গতকাল বুধবার দুপুরে রাজশাহী নগরের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে নগরের পঞ্চবটী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তিনি ওস্তাদ হরিপদ দাসের কনিষ্ঠ সন্তান। তাঁর মৃত্যুতে রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।আবদুল ওয়াদুদব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলার বাসিন্দা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল ওয়াদুদ (৫০) গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর পৌর এলাকার শেরপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে শেরপুর কবরস্থানে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।