শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলেনা বেগম
রাজধানীর মোহাম্মদপুরের হেলেনা বেগম গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। হেলেনা বেগম কম্পিউটার ভিলেজ লিমিটেডের স্বত্বাধিকারী ও লেখনী বাংলা সফটওয়্যারের নির্মাতা গোলাম ফারুক আহমেদের স্ত্রী এবং আনন্দ কম্পিউটার ও বিজয় বাংলা সফটওয়্যারের স্বত্বাধিকারী মোস্তফা জব্বারের ছোট বোন। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
দ্বিজবর দাসগুপ্ত
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের পিতা ও বাগেরহাট জজ কোর্টের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের নবম মৃত্যু বার্ষিকী আজ ৩০ এপ্রিল। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ও তাঁর মেঝ পুত্র কানাডা প্রবাসী প্রকৌশলী সর্বদমন দাসগুপ্তের ক্যালগেরি, আলবেটরাস্ত ( অ্য্যাপার্টমেন্ট নম্বর-১৬০৪/ ৯০৯-৭-এ ভি ই এস ডবলু) বাস ভবনে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন ও গুনগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।