শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুল হক হেলালমুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার নির্বাহী সদস্য আজিজুল হক হেলাল (৫৪) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রাত আটটায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিমুক্তিযোদ্ধা রেজাউল ইসলামঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম (৬৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মঙ্গলবার রাতেই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ