শোক
খন্দকার নূরল হকনাট্যাভিনেতা ও শেরপুরের সাংস্কৃতিক কর্মী খন্দকার নূরল হক গত বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁকে শেরপুরে দাফন করা হয়। বিজ্ঞপ্তিজাফর বালীবিমান বাংলাদেশ এয়ারলাইনসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. জাফর বালী (৬০) গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে বরিশালের গৌরনদী উপজেলার কাণ্ডপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিমনা রানীবরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা মুক্তিযোদ্ধা মনা রানী ব্যানার্জী (৭৬) গত বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি