শোক
কাজী আসিফ তারেকবেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মেয়ের জামাই সামিট গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) কাজী আশিফ তারেক (৩২) গতকাল বুধবার সকাল আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আযম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টরের গোরস্তানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, আবু তাহের ও বেগম আসফিয়া তাহেরের ছেলে তারেক ভাষাসৈনিক শফিউর রহমানের নাতি। তারেকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। এ ছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সামিট গ্রুপের কর্মকর্তারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানভূতি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।