শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলেখা বেগমচাঁপাইনবাবগঞ্জ শহরের বাসুনিয়াপট্টি মহল্লার জুলেখা বেগম (৮৫) গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাতে শহরের ফকিরপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।নবী আলী মৃধাপটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা নবী আলী মৃধা (৮৭) গত বুধবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।