শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমিন উল্লাহনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোমিন উল্লাহ (৬২) ২২ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ সোমবার সকালে প্রথমে ফেনী পৌরসভাধীন রাজবাড়ীর পাশে বখতিয়ার ভূঁইয়াবাড়ির সামনে প্রথম জানাজা এবং পরে বেলা ১১টায় কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, ফেনীমজিবর রহমান মিয়াফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান মিয়া (৮২) শনিবার উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।