শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সাঈয়েদুল হকরাজধানীর শান্তি-নগরের বাসিন্দা অধুনালুপ্ত দৈনিক নবজাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাঈয়েদুল হক (৮৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।আব্দুল মাবুদদৈনিক ইত্তেফাক-এর সহকারী সম্পাদক মিনার মনসুরের বাবা আব্দুল মাবুদ (৯০) গত বুধবার চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ জোহর পটিয়ার বড়লিয়ায় মরহুমের গ্রামের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।