শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান উল্লাহ হাসান
প্রকৌশলী আহসান উল্লাহ হাসান গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা হাইকোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কাল শুক্রবার বাদ আসর রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে তাঁর নিজ বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সিরাজুল ইসলাম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম (৮৩) গত মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি কাল শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে (বাড়ি-৩১, রাস্তা-৩৯, গুলশান) অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।