শোক
রহিমা ইসলামসাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের স্ত্রী রহিমা ইসলাম (৭৭) গতকাল শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর একমাত্র ছেলে সাবেক সাংসদ মঈনুল ইসলাম। বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ধানমন্ডির বাড়িতে গেছেন। রহিমা ইসলামের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।রাবেয়া ইদ্রিসগোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইদ্রিস শেখের স্ত্রী রাবেয়া ইদ্রিস (৫৩) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা দুই দফা জানাজা শেষে তাঁর লাশ গোয়ালন্দ বাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গোয়ালন্দ পৌর মেয়র শেখ মো. নিজামের মা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।