শোক
আবদুল ওয়াদুদরাজধানীর তেজ-গাঁওয়ের পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ (৯২) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুর গ্রামে দাফন করা হয়েছে। আজ রোববার বাদ জোহর আলীপুরে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মোমতাজুর রহমানটিঅ্যান্ডটির প্রধান সহকারী মুক্তি-যোদ্ধা মোমতাজুর রহমান (৫৪) গত শুক্রবার রাতে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে নওগাঁ সদর উপজেলার আলাইপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজ্ঞপ্তি।জয়নাল আবেদীন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মিরসরাই উপজেলার ছত্তরুয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীন (১১৫) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দিন কাশ্মীরের দাদা। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।আবদুল গনি ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল গনি (৫৭) গত শুক্রবার রাতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।আবু তৈয়ব মোল্লাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু তৈয়ব মোল্লা (৭০) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মাসুমা বেগমরংপুরের বদরগঞ্জ মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মিজান উদ্দিনের স্ত্রী মাসুমা বেগম (৭৫) গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁকে উপজেলার আমরুলবাড়ি কালিরডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।সহিদুল হক ভূঁইয়াব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. সহিদুল হক ভূঁইয়া (৭৫) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।