শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এফ সোবহানবিচারপতি কে এম সোবহানের স্ত্রী এস এফ সোবহান (৭৫) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর মালিবাগের শাহি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আবদুস সাত্তারবাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সাংসদ মাওলানা আবদুস সাত্তার (৮৩) গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। আবদুস সাত্তার বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আসন থেকে দুবার সাংসদ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।