শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া খাতুনশহীদমাতা রোকেয়া খাতুন (৮৬) গতকাল বুধবার সকালে পাবনা পৌর এলাকার সাধুপাড়া মহল্লায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাদ মাগরিব জানাজা শেষে পাবনার আরিফপুর কবরস্থানে গতকাল তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মুক্তিযুদ্ধে তাঁর চার সন্তান ও এক মেয়েজামাই শহীদ হন। পাবনা অফিস।সৈয়দ আবুল কালামডানা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল কালাম মছউদ (৭৬) গত রোববার ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে গত মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফোরক আহমদ ফারুকী পটিয়ার ব্যবসায়ী ফোরক আহমদ ফারুকী (৭৫) গতকাল বুধবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।শফিক আহম্মেদ ভূঁইয়াচাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিক্ষক ও ব্যবসায়ী শফিক আহম্মেদ ভূঁইয়া (৬৪) রাজধানীর একটি হাসপাতালে গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিঊন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। ঢাকা, কুমিল্লা শহর ও শাহরাস্তিতে জানাজা শেষে গত মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।আবদুর রউফব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রউফ (৫৮) গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।