শোক
রোকেয়া বেগমঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোকেয়া বেগম (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মতিয়ার রহমান হাওলাদারবাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য বানিয়াখালী রেজি. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান হাওলাদার (৫৮) গত শুক্রবার বানিয়াখালী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা।কুলসুম নাহার চৌধুরীসাবেক গণপরিষদের সদস্য মরহুম ফিরোজ আহমদ চৌধুরীর স্ত্রী কুলসুম নাহার চৌধুরী (৮১) গত শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার কক্সবাজারের পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারসংলগ্ন ময়দানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।