শোক
সেখ আমজাদ হোসেনদৈনিক আমার দেশ-এর পাথরঘাটা প্রতিনিধি ও পাথরঘাটা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেখ আমজাদ হোসেন (৫২) গত রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পাথরঘাটা মহাবিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার সকাল ১০টায় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পাথরঘাটা মহাবিদ্যালয় ও পাথরঘাটা প্রেসক্লাব শোক প্রকাশ করেছে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতাইমাম হোসেনআইনজীবী ইমাম হোসেন চৌধুরী (৫২) গতকাল সোমবার সকাল্র১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সহসভাপতি প্রার্থী ছিলেন। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নির্বাচনী প্রচারকাজের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে পার্শ্ববর্তী্র ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।Êইমাম হোসেনের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আদালত প্রতিবেদক