শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশরাত জাহান চৌধুরী
সমাজসেবী ইশরাত জাহান চৌধুরী (৬৫) গত শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। ৫ মে সন্ধ্যায় রাজধানীর ইস্টার্ন ক্লাব প্রাঙ্গণে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। ইশরাত জাহান চৌধুরী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বোন। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
রাশিদা মহিউদ্দিন
আওয়ামী লীগের নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশিদা মহিউদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী গত বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

মো. আকবর হোসেন
ভূমি প্রশাসন বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আকবর হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ মে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।