শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক মিয়াবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু, মুক্তিযুদ্ধের সংগঠক ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের প্রথম সভাপতি সৈয়দ নূরুল হক মানিক মিয়া (৯২) সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় টুঙ্গিপাড়ার সৈয়দবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।রতীশ চন্দ্র গুপ্তসিলেটের ব্যবসায়ী রতীশ চন্দ্র গুপ্ত (৭৮) সোমবার নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের বাবা। সিলেট প্রতিনিধি।মুহম্মদ মনিরুজ্জামান লালমনিরহাটের বাসিন্দা ভাষাসৈনিক মুহম্মদ মনিরুজ্জামান (৮৪) গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের সাপটানার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। লালমনিরহাট প্রতিনিধি।রহিমা খাতুনচাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহিমা খাতুন (৭৫) সোমবার শহরের প্রফেসরপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।হেসামউদ্দিন আহমেদসাবেক সচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেসামউদ্দিন আহমেদ (৭৭) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারার বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়ে রেখে গেছেন। তাঁর কুলখানি ১৭ ফেব্রুয়ারি বাদ আসর মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।