শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফয়েজুন্নেছাকুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কুদ্দুছের মা ফয়েজুন্নেছা (১০০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ফয়েজুন্নেছার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক গভীর শোক প্রকাশ করেছেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিমো. মনিরুল হক সরকারন্যাপ নেতা মো. মনিরুল হক সরকার (৫৮) গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ন্যাপপ্রধান মোজাফ্ফর আহমেদের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় এলাহাবাদ গ্রামে অবস্থিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রথম জানাজা, দুপুর ১২টায় ধামতী গ্রামের সুয়ামিয়া দরবার শরিফ মাজারে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর নিজের গ্রাম উঞ্ঝুটিতে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি