শোক
মো. আবুল কাশেমভাষাসৈনিক, সিপিবির শেরপুর জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম (৮০) গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে শেরপুর শহরের কসবা কাঠগড় এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি।হাসিনা বেগমমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি-দপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) তসলিমা বেগমের মা হাসিনা বেগম (৮২) গত সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। সৌদামিনী বড়ুয়াবাংলাদেশ বেতারের কুমিল্লা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি অশোক বড়ুয়ার মা সৌদামিনী বড়ুয়া (৮৬) গতকাল বৃহস্পতিবার জেলা শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সৌদামিনী শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার ফুপু। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।