শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রাশিদা চৌধুরীযুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক চৌধুরী হাফিজুল আহসানের মা বেগম রাশিদা চৌধুরী (৭৪) গতকাল রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে বাগেরহাট শহরের কোর্ট মসজিদে জানাজা শেষে মরহুমার মরদেহ শহরের সরুই কবরস্থানে দাফন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বাদ জোহর মরহুমার বাড়িসংলগ্ন কোর্ট মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।ছালেহ জহুরআওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা ছালেহ জহুর (১০১) গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।