শোক
মোহাম্মদ ফয়জুল্লাহসাবেক সচিব মোহাম্মদ ফয়-জুল্লাহ (৭২) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সকালে বারডেম হাসপাতাল চত্বরে প্রথম জানাজা এবং বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সাভারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার কমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তিসি এম মারুফসিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার আলোকচিত্রী সি এম মারুফ (৪৩) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর নগরের নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে মানিকপীর কবরস্থানে দাফন করা হয়। সিলেট প্রতিনিধিমাহবুবুর রহমান খান নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য মাহবুবুর রহমান খান (৫০) গত রোববার দল্পা ইউনিয়নের কুনিহাটি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি