শোক
চঞ্চল মুখার্জিবেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের বাসিন্দা চঞ্চল মুখার্জি (৩৭) গত সোমবার দিবাগত রাত দুইটায় শরীয়তপুর সদর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও মাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার ছয়গাঁও গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি।হরিপদ পোদ্দারফরিদপুর শহরের লাহেড়ীপাড়া এলাকার বাসিন্দা হরিপদ পোদ্দার (৬২) গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে হরিপদের মরদেহ ফরিদপুরের অম্বিকাপুর শ্মশানঘাটে দাহ করা হয়। তিনি ফরিদপুর প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিজয় পোদ্দারের বাবা। ফরিদপুর অফিস।ইসমাইল হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা ও আদমজী পাটকল শ্রমিক কল্যাণ ইউনিয়নের (সিবিএ) সাবেক সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন (৫৫) গতকাল মঙ্গলবার রাত দুইটা ৪৫ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ ও বাউফলের সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।