শোক
ফারহানা ইয়াসমিনযশোরের অভয়নগর উপজেলার নও-য়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মঈনুর জহুর মুকুলের স্ত্রী ফারহানা ইয়াসমিন (৩৫) গতকাল বুধবার সকালে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কয়েক মাস ধরে সিস্টেমেটিক লিউপাজ ইরাইফ্রো ম্যাটোসিস রোগে ভুগছিলেন। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। অভয়নগর (যশোর) প্রতিনিধি।ফাতেমা খাতুননোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিনের মা ফাতেমা খাতুন (৬৪) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ভোরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকেলে শহরের কল্যাণ হাইস্কুলের মাঠে জানাজা শেষে হরিনারায়ণপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস।