শোক
মাহাতাবুন নাহারগাইবান্ধা শহরের মধ্যপাড়ার বাসিন্দা মাহাতাবুন নাহার (৯৩) গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি সাবেক সাংসদ ওয়ালিউর রহমান ও গাইবান্ধা জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমানের মা। গাইবান্ধা প্রতিনিধি।শিবেশ চন্দ্র মজুমদারকুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বাসিন্দা শিবেশ চন্দ্র মজুমদার (৭৭) গত রোববার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আগামী বুধবার নিজ বাসভবনে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সাখাওয়াত হোসেনময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭ নম্বর মুশুলি ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন (৫০) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বেলা তিনটায় মুশুলি স্কুল অ্যান্ড কলেজ খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।জার্জিস আহমেদচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ডাকবাংলাপাড়ার জার্জিস আহমেদ (৯২) গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও ছয় মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাত নয়টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেনের দাদা শ্বশুর। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।