শোক
শেখ মো. আবদুল মজিদ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শেখ মুহম্মদ মারুফ হাসানের বাবা শেখ মো. আবদুল মজিদ (৮৫) গত ৩০ এপ্রিল রাত সোয়া আটটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আট ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গ্রামের বাড়ি খুলনার তেরখাদা পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ ফেডারেশনের সব কর্মকর্তা, বাফুফের সব স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
তফেল উদ্দিন
মুক্তিযোদ্ধা তফেল উদ্দিন (৭৫) হূদেরাগে আক্রান্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় নীলফামারী শহরের উকিলপাড়া মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সার্কিট হাউস কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।