শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (৫০) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।সুলেমান রাজা চৌধুরী সিলেটের প্রবীণ আইনজীবী সুলেমান রাজা চৌধুরী (৮৩) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে হজরত শাহজালাল (র.) জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট।মুহাম্মদ বজলুল করিম চৌধুরীপ্রবীণ শিক্ষক ও চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ বজলুল করিম চৌধুরী (৭৬) গতকাল রোববার সকালে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জোহরের নামাজের পর এনায়েত বাজার জামে মসজিদে প্রথম জানাজা ও মাগরিবের নামাজের পর নিজ বাড়ি হাটহাজারীতে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।