শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওয়াহাবএফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ ওয়াহাব (৯০) গত বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ নারায়ণগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।শফিকুর রহমানকুমিল্লা শহরের বাসিন্দা শফিকুর রহমান (৬০) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা নগরের কাপ্তানবাজার জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।নূরুজ্জামান চৌধুরীঠাকুরগাঁও চিনিকলের সাবেক কর্মকর্তা মো. নূরুজ্জামান চৌধুরী (৫১) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে স্থানীয় যৌদ্দপীর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।মোতালেব হোসেনরাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মোতালেব হোসেন ফকির (৪২) গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দৌলতদিয়া খানকাপাক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।