শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা তাসমীন জাহানবিসিএসআইআরের (সায়েন্স লাবরেটরি) ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দা তাসমীন জাহান গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। তাঁর কুলখানি কাল রোববার বাদ আসর বিসিএসআইআরের স্টাফ কোয়ার্টার মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সিরাজুল হকঅবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সিরাজুল হক (৭৬) গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আগামী বৃহস্পতিবার বাদ আসর ওল্ড ডিওএইচএস বনানী কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।