শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আলম ভূঁইয়াব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শাহ আলম (৬০) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকালে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।কোব্বাদ আহম্মদফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ (৭৫) গতকাল মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।