শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজিবুল ইসলামডেসার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নজিবুল ইসলাম (৬৬) গত ২৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তাঁর কুলখানি কাল শুক্রবার বাদ আসর নিজ বাসভবন ১৬৪ উত্তর বাড্ডা, স্বাধীনতা সরণি, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মফিজ মিয়া বিশিষ্ট সমাজসেবক মো. মফিজ মিয়া (৮০) গত মঙ্গলবার রাজধানীর ওয়ারীর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।