শোক
আছহাব উদ্দিন খান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আছহাব উদ্দিন খান (৬৫) গত বুধবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার দুপুরে হাতিরপুল জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিজ্ঞপ্তি।সামছুল হুদা সাবেক অতিরিক্ত সচিব মো. সামছুল হুদা (৬২) গত মঙ্গলবার সুনামগঞ্জ শহরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ নেত্রকোনার মোহনগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।নেছা বিবি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের মা মোসা. নেছা বিবি (৯৫) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ হুইপ আ স ম ফিরোজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।