শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কুদ্দুস শাহনেওয়াজ
রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এ বি এম রুহুল কুদ্দুস শাহনেওয়াজ (৬২) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ভাই ও তিন বোন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
এম তাহের উদ্দিন
ব্যাংকার ও অর্থনীতিবিদ এম তাহের উদ্দিন গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।