শোক
ওয়ারেছ উদ্দিন তালুকদারপিরোজপুরের স্বরূপকাঠির শশীদ গ্রামের ওয়ারেছ উদ্দিন তালুকদার (১১৭) ৬ মার্চ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। হালিমা খাতুনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সমাজসেবক হালিমা খাতুন (৯৬) গতকাল রোববার জয়পুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান জয়পুরীর মা। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা।আমেনা আহসানচট্টগ্রামের বাসিন্দা আমেনা আহসান (৬৭) গতকাল রোববার সকালে হালিশহর কে ব্লকের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রাতে হালিশহর কে ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আমেনা আহসানের স্বামী এ কে এম আহসান উল্লাহ চৌধুরী ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কর্মকর্তা ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।