শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাছির উদ্দিনসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন (৭০) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।আবদুল আজিজ সরকারসুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল আজিজ সরকার (৬০) গত বৃহস্পতিবার ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁর মরদেহ কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।আনোয়ারুল আজিমলাকসাম এ মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে উচ্চবিদ্যালয়) সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ারুল আজিম (৭৫) গতকাল শুক্রবার সকালে কুমিল্লা পৌর শহরের নশরতপুরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।