শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামদুলাল চৌধুরীমুক্তিযোদ্ধা রামদুলাল চৌধুরী (৬২) গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট নগরের মণিপুরি রাজবাড়ী এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলা আড়াইটার দিকে চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সিলেট প্রতিনিধি