শোক
মাসুম আহমদ চৌধুরীকূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত মাসুম আহমদ চৌধুরী (৬৯) শনিবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় ২৩ মার্চ বিকেল পাঁচটায় গুলশান জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।গোলাম ফারুকবরিশালের বানারী-পাড়ার বাসিন্দা সাহিত্যিক গোলাম ফারুক (৫৯) গতকাল রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রাতে বানারীপাড়া হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারের ছোট ভাই। বিজ্ঞপ্তি।মাহবুবুর রহমানবাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সাবেক সভাপতি এ কে এম মাহবুবুর রহমান (৬৯) ১৫ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।নোয়া মিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নোয়া মিয়া (৭৫) শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।