শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাখরে আজম সালেহীনবিএসটিআইয়ের সাবেক মহাসচিব সৈয়দ ফাখরে আজম সালেহীন (৭৮) গতকাল বুধবার ভোরে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার বাদ আসর শান্তিবাগ নূর মসজিদে তাঁর জানাজা হবে। বিজ্ঞপ্তি।জুবায়ের আহমেদআমিন মোহাম্মদ গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী (বিক্রয় ও বিপণন) এ এফ এম জুবায়ের আহমেদ (৩০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পৈতৃক নিবাস বগুড়ার সোনাতলা উপজেলার আগুনতৈর গ্রামে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। আবু সোলাইমান চৌধুরী টিঅ্যান্ডটির নোয়াখালী অঞ্চলের সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. আবু সোলাইমান চৌধুরী (৭০) গত মঙ্গলবার রাতে শহরের পৌর বাজার-সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।নজরুল ইসলাম নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক নজরুল ইসলাম (৫৪) গতকাল বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক ইনকিলাব-এর নীলফামারী জেলা সংবাদদাতা মোশাররফ হোসেনের বড় ভাই। নীলফামারী প্রতিনিধি।