শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজলুর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা বজলুর রহমান (৮২) গত ১৫ মার্চ সকালে ধানমন্ডিতে তাঁর জ্যেষ্ঠ মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। একজন সফল ক্রীড়াবিদ হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল। বিজ্ঞপ্তি। ওয়াজিউল্লাহ পাটোয়ারী বাংলাদেশ অভ্য-ন্তরীণ নৌপরিবহন সংস্থার সাবেক সহকারী পরিচালক ওয়াজিউল্লাহ পাটোয়ারী (৭২) গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ফেনীর ফুলগাজী উপজেলার বৈশিকপুরের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। ছাইয়েদা খাতুনসৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আলাপন-এর সম্পাদক আমিনুল হকের শাশুড়ি ছাইয়েদা খাতুন (৮২) গতকাল বৃহস্পতিবার সকালে রংপুরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি। মহিবুর রহমান খান সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগমের চাচা মহিবুর রহমান খান (৬০) গত বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে তাঁর মরদেহ দাফন করা হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।